বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩৩:৩১
শিরোনাম
● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● জলাভূমি থেকে প্রযুক্তির বিস্ময়কর নগরী, শেনজেনে ইতিহাস গড়লেন ট্রাম্প

শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?

আসন্ন পূজায় মুক্তির অপেক্ষায় থাকা দেশু ৭ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এই জুটির উপস্থিতি ও নাচ-গান অনুরাগীদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করে।

ইভেন্টে দেবের পরনে ছিল কালো টি-শার্ট ও জ্যাকেট। অন্যদিকে শুভশ্রী সেজেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেসে। তবে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়ে জনপ্রিয় ব্র্যান্ড জারার এই পোশাক। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি।

তবে শুধু পোশাকই নয়, শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে নেটিজেনদের মূল চর্চার বিষয় হয়ে উঠেছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেম ও বর্তমান কেমিস্ট্রি। ২০০৯ সালের চ্যালেঞ্জ সিনেমা থেকে শুরু হওয়া এই জুটির প্রেম ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং দেব রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কের মধ্যে। ফলে শুভশ্রী ও দেবকে এভাবে একসঙ্গে দেখে নেটদুনিয়ায় কটাক্ষ ও আলোচনার বন্যা বয়ে গেছে।

কমেন্ট বক্সে এক নেটিজেন রসিকতা করে লিখেছেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী’। শুভশ্রীকে খোঁচা দিয়ে আরেকজন মন্তব্য করেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা’। আবার অনেকে খোঁচা দিয়ে লিখেছেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল’।

উল্লেখ্য, দেশু ৭ দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

শেষে সেই দেব, তাহলে রাজকে বিয়ে করার কী মানে ছিল?

বিস্তারিত কমেন্টে