রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৬:০৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, একদিনে গ্রেপ্তার ১ হাজার ৭৪৭

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১১
শেয়ার: mail
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, একদিনে গ্রেপ্তার ১ হাজার ৭৪৭

রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, জরাজীর্ণ ভবন এবং তহবিল বরাদ্দসহ বিভিন্ন দাবিতে দেশটির শত শত হাইস্কুলের শিক্ষার্থী রাজপথে নেমেছেন।

শুক্রবার (২ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানান, শুক্রবার একদিনে বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাতে ফরাসি টিএফ-১ টেলিভিশন চ্যানেলকে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, দাঙ্গা আর নগর সহিংসতা বাড়ছে। এটি বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে রাজধানী প্যারিসে বিক্ষোভ শুরু হয়। পরে তা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

দেশটির বিচারমন্ত্রী জেরার্ড দারমানিন বলেন, পরিস্থিতি এখন আর হাইস্কুল শিক্ষার্থীদের বিক্ষোভে সীমাবদ্ধ নেই। তিনি জানান, সহিংস বিক্ষোভের কারণে ফ্রান্সজুড়ে ৩ হাজার ৭০০টি বিদ্যালয়ের মধ্যে ৭৩৫টি প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে ক্ষতির শিকার হয়েছে।

বিক্ষোভে শিক্ষার্থীদের পাশাপাশি বাইরের লোকজনও ঢুকে পড়েছেন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।

সূত্র: বিবিসি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, একদিনে গ্রেপ্তার ১ হাজার ৭৪৭

বিস্তারিত কমেন্টে