বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৩৮:২৩
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

থালাপতি বিজয়ের ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০৭
শেয়ার: mail
থালাপতি বিজয়ের ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

রুপালি পর্দায় বাবার রাজত্ব দীর্ঘদিনের। তবে ছেলে হাঁটলেন ভিন্ন পথে, দাঁড়ালেন ক্যামেরার পেছনে। বলা হচ্ছে দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ের কথা। দীর্ঘদিন ধরেই তাঁর পরিচালনায় আসার চর্চা চলছিল বিনোদনপাড়ায়। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেসন পরিচালিত প্রথম সিনেমা সিগমা। তবে অভিষেক সিনেমাতেই দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন এই তরুণ নির্মাতা।

সিগমা মূলত একটি এপিসোডিক অ্যাকশন-কমেডি ও হাইস্ট থ্রিলার সিনেমা, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সন্দীপ কিষান ও ফারিয়া আবদুল্লাহ। মুক্তির পরপরই সামাজিক মাধ্যমগুলোতে সিনেমাটি নিয়ে দর্শকদের নানা মন্তব্য চোখে পড়ছে।

অনেকেই সিনেমাটিকে পুরোপুরি ম্যাস এন্টারটেইনার বা পয়সা উসুল সিনেমা হিসেবে আখ্যা দিচ্ছেন। এক নেটিজেনের মতে, পর্দায় সন্দীপ কিষানের শক্তিশালী উপস্থিতি, ছবির বিরতি এবং অ্যাকশন দৃশ্যগুলো দর্শকদের রীতিমতো মুগ্ধ করেছে। জেসন সঞ্জয় পুরো সিনেমাটি অ্যাকশন আর বিনোদনে ভরিয়ে দিয়েছেন, যা নিখাদ থিয়েটার ম্যাটেরিয়াল।

তবে প্রশংসার পাশাপাশি বেশ কিছু সমালোচনাও হজম করতে হচ্ছে জেসনকে। নেটাগরিকদের একাংশের দাবি, নির্মাতা হিসেবে তিনি আরও অনেক ভালো করতে পারতেন। এক দর্শক হতাশা প্রকাশ করে লিখেছেন, সিনেমাটির চিত্রনাট্য ও চরিত্রায়ন একেবারেই আকর্ষণীয় নয়। ইন্টারভ্যাল ও কার্নিভালের দৃশ্যগুলো ছাড়া আলাদা করে বলার মতো তেমন কিছুই নেই। নির্মাণ মোটামুটি মানের হলেও একজন নবাগত পরিচালক হিসেবে জেসনের লেখা বেশ গতানুগতিক ও সেকেলে মনে হয়েছে। সব মিলিয়ে এটিকে গড়পড়তার চেয়েও নিম্নমানের সিনেমা বলে আখ্যা দিয়েছেন তিনি।

এদিকে কমলা সিনেমাসে ফার্স্ট ডে ফার্স্ট শো (এফডিএফএস) চলাকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেসনকে সমর্থন জানাতে তাঁর পুরো পরিবার সেখানে উপস্থিত ছিল। বড় পর্দায় থালাপতি বিজয়ের ছবি দেখে এ দিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ জেসন। এক অনুরাগী উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, বর্তমান রাজনৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি হয়তো ব্যস্ত, তবে তাঁর আশীর্বাদ ঠিকই প্রেক্ষাগৃহজুড়ে ছড়িয়ে আছে।

লাইকা প্রোডাকশন্সের ব্যানারে সুবাস্করণ প্রযোজিত ইউ/এ (U/A) সেন্সর ছাড়পত্র পাওয়া এই সিনেমায় সংগীত পরিচালনা করেছেন থমন এবং চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কৃষ্ণন বসন্ত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

থালাপতি বিজয়ের ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

বিস্তারিত কমেন্টে