মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৮:২২
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

কারিকুলামে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করা হবে : ইবি উপাচার্য

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৪৩
শেয়ার: mail
কারিকুলামে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করা হবে : ইবি উপাচার্য

শিক্ষার্থীদের যোগ্যতা ও দক্ষতার যথাযথ প্রয়োগের সুযোগ সৃষ্টি, ইন্টার্নশিপ, গবেষণা কার্যক্রম এবং কর্মসংস্থানের সম্ভাবনা বৃদ্ধির লক্ষ্যে কারিকুলামে তিন ক্রেডিট সমমানের ১০০ নম্বরের একটি ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় মানুষের চিন্তা-চেতনা, ধ্যান-ধারণা ও কর্মক্ষেত্রের প্রকৃতিতে মৌলিক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও শিল্পসংশ্লিষ্ট অভিজ্ঞতা অন্তর্ভুক্ত না করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশিত অবস্থান তৈরি করা যাবে না।

তিনি আরও বলেন, ‘আমরা একাডেমিক কাউন্সিল প্রত্যেকটি ডিসিপ্লিনে তিন ক্রেডিট ও ১০০ নম্বরের একটি ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এই কোর্স কারিকুলামে অন্তর্ভুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ, গবেষণা এবং দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মক্ষেত্রের সঙ্গে কার্যকরভাবে সম্পৃক্ত হবেন। বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে ধারাবাহিক সম্পৃক্ততা উভয় পক্ষের প্রয়োজন ও প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছি।’

এ সময় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। স্বাগত বক্তা ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, শিক্ষার্থী ও মাল্টিন্যাশনাল কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কারিকুলামে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি-রিলেটেড কোর্স যুক্ত করা হবে : ইবি উপাচার্য

বিস্তারিত কমেন্টে