মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৪০:২৯
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন

তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
তানভীর আহমেদ, জাককানইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন

বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলাকালে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রয়োজনে অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি দুটি। বিভাগের নাম পরিবর্তন করে কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড ফিল্ম করা এবং বিভাগটিকে কলা অনুষদ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তর করা।

এর আগে একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার বিভাগের ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ক্লাস ও পরীক্ষা বর্জন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এক বছরেরও বেশি সময় ধরে তাঁরা এ দুই দাবি জানিয়ে আসছেন। বিষয়টি পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের পক্ষে সুপারিশ করেছে। শনিবারের সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের প্রত্যাশায় তাঁরা প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও এর চূড়ান্ত বাস্তবায়ন হয়নি। তাঁরা কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন এবং প্রয়োজনে অনশনে বসবেন বলেও জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের দাবি, বিভাগের পাঠ্যক্রমে কমিউনিকেশন, মিডিয়া ও ফিল্মসংশ্লিষ্ট বিষয় পড়ানো হলেও বর্তমান নামের মধ্যে কমিউনিকেশন শব্দটি নেই। এতে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নিজেদের একাডেমিক পরিচয় তুলে ধরতে সমস্যায় পড়তে হয়। নাম পরিবর্তন করা হলে বিভাগের পাঠ্যক্রম ও একাডেমিক পরিচয়ের মধ্যে আরও সামঞ্জস্য তৈরি হবে বলে তাঁরা মনে করেন।

এ ছাড়া ফিল্ম, মিডিয়া ও কমিউনিকেশন সামাজিক বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ের সঙ্গে সম্পর্কিত হওয়ায় বিভাগটিকে সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, এতে উচ্চশিক্ষা ও পেশাগত ক্ষেত্রে বিভাগের পরিচয় আরও স্পষ্ট হবে।

বিভাগীয় সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে শিক্ষার্থীরা এ দুই দাবিতে স্মারকলিপি দেন। পরে বিভাগের ১২৯তম একাডেমিক কমিটির সভায় নাম ও অনুষদ পরিবর্তনের বিষয়ে সুপারিশ করা হয়। ২০২৫ সালের নভেম্বরে সিন্ডিকেটের সিদ্ধান্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চলতি বছরের ৯ জানুয়ারি বিভাগের নাম পরিবর্তন ও সামাজিক বিজ্ঞান অনুষদে স্থানান্তরের প্রাথমিক সুপারিশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন এর আগে জানিয়েছিলেন, বিভাগের নাম ও অনুষদ পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত সিন্ডিকেটে নেওয়া হবে। বিষয়টি তাঁর একক সিদ্ধান্তে বাস্তবায়ন সম্ভব নয়। এ জন্য সিন্ডিকেটের অনুমোদন প্রয়োজন।

শনিবার সিন্ডিকেট সভা চলাকালে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা, দাবি পূরণ না হলে অনশন

বিস্তারিত কমেন্টে