সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৫:১৩
শিরোনাম
● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ● চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ● সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ● জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● শ্রমিক বিক্ষোভের জেরে দেড় শতাধিক পোশাক কারখানায় ছুটি ● পরীক্ষায় অসদুপায় অবলম্বন, শাস্তি পাচ্ছেন ইবির ২৪ শিক্ষার্থী ● নাটোরে ধান নষ্ট করে জমি দখলের অভিযোগ, প্রাণনাশের হুমকি ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ● চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ● সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ● জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী

মানুষের কাছে খাবার চাইছিলেন নারী, ফেসবুক ভিডিও দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন স্বামী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:৩৯
শেয়ার: mail
মানুষের কাছে খাবার চাইছিলেন নারী, ফেসবুক ভিডিও দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন স্বামী

মানিকগঞ্জের সিঙ্গাইরে রাস্তার পাশে বসে মানুষের কাছে খাবার চাইছিলেন এক নারী। ফেসবুকে ছড়িয়ে পড়ে তাঁর এই ভিডিও। সেই ভিডিও দেখে নিজের স্ত্রীকে চিনে ফেললেন স্বামী। প্রায় তিন মাস নিখোঁজ থাকার পর সেই ভিডিওর সূত্র ধরেই স্ত্রী আলেয়াকে ফিরে পেলেন আলী হোসেন।

স্থানীয় বাসিন্দাদের চোখে অসহায় এক নারী হিসেবে ধরা পড়েছিলেন আলেয়া। কখনো রাস্তার পাশে বসে থাকতেন, আবার কখনো মানুষের কাছে খাবার চাইতেন। নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না তিনি। এ সময় স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক তাঁর অসহায়ত্বের বিষয়টি তুলে ধরে একটি ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে সেই ভিডিও পৌঁছে যায় আলেয়ার স্বামী আলী হোসেনের কাছে। ভিডিওটি দেখেই তিনি বুঝতে পারেন, রাস্তার পাশে বসে থাকা ওই নারী আর কেউ নন, তাঁরই স্ত্রী।

এরপর আর দেরি করেননি আলী হোসেন। ভিডিওতে দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় ছুটে যান। সেখানে গিয়ে স্ত্রীকে দেখে আবেগ ধরে রাখতে পারেননি তিনি, কান্নায় ভেঙে পড়েন। দীর্ঘদিন পর স্বামীকে দেখে আলেয়াও তাঁকে চিনতে পারেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০১ সালে আলেয়াকে বিয়ে করেন ধামরাইয়ের বালিয়া এলাকার বাসিন্দা আলী হোসেন। প্রায় ছয় বছর আগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন আলেয়া। পরে রাজধানীর একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

প্রায় তিন বছর আগে অসুস্থ হয়ে একবার নয় দিন নিখোঁজ ছিলেন আলেয়া। পরে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজে পান। সম্প্রতি আবার অসুস্থ হয়ে নিখোঁজ হয়ে যান তিনি। এবার প্রায় দুই মাস ২৩ দিন ধরে তাঁকে খুঁজছিল পরিবার।

নিখোঁজের পর আলেয়া সিঙ্গাইরের গোবিন্দল গ্রামের রাস্তার পাশে দিন কাটাচ্ছিলেন। স্থানীয়রা কয়েক দিন ধরে তাঁকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেন। কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশে চুপচাপ বসে থাকতেন।

আলী হোসেন ও আলেয়া দম্পতির তিন সন্তান। বড় ছেলে ২৩ বছর বয়সী এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। আট বছর বয়সী আরেক ছেলে মাদরাসায় পড়াশোনা করে। তাঁদের একমাত্র মেয়ের বিয়ে হয়েছে।

স্ত্রীকে ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে আলী হোসেন বলেন, ‘ভিডিওতে স্ত্রীকে দেখার পর আর নিজেকে ধরে রাখতে পারিনি। দ্রুত সেখানে (গোবিন্দল) চলে যাই। কাছে গিয়ে দেখি, সত্যিই আমার স্ত্রী। আমাকে দেখেই সে চিনতে পারে। এত দিনের কষ্ট যেন এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি তাকে ফিরে পেয়েছি—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।’

পেশায় দরজি আলী হোসেন বলেন, ‘আমার স্ত্রীকে নিয়ে আগেও এমন ঘটনা ঘটেছে। এবার প্রায় দুই মাস ২৩ দিন তাকে খুঁজেছি। কোথায় খুঁজিনি? আত্মীয়স্বজনের বাড়ি, বিভিন্ন জায়গা—সবখানে খুঁজেছি। তাকে নিয়ে সব সময় দুশ্চিন্তায় ছিলাম।’

অবশেষে একটি ফেসবুক ভিডিওর সূত্র ধরে দীর্ঘ অপেক্ষার পর আলেয়াকে ফিরে পেয়েছে তাঁর পরিবার। স্বজনদের কাছে যেন ফিরে এসেছে দীর্ঘদিনের উৎকণ্ঠার পর স্বস্তির এক মুহূর্ত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মানুষের কাছে খাবার চাইছিলেন নারী, ফেসবুক ভিডিও দেখে ছুটে এসে জড়িয়ে ধরলেন স্বামী

বিস্তারিত কমেন্টে