রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সভাপতি রোটা. আবু হেনা মোস্তফা কামাল মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংগঠনটি। শুক্রবার (২ অক্টোবর) সংগঠনটির সভাপতি সজিব হোসেন ও সম্পাদক মোহাম্মদ সবুজ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত, পরকালীন শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়া ক্লাব প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও দূরদর্শিতার কথা উল্লেখ করা হয়।
সংগঠনটির সভাপতি সজীব হাসান বলেন, ‘রোটা. আবু হেনা মোস্তফা কামালের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আদর্শ অনুসরণ করে আমরা ক্লাবের কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’
উল্লেখ্য, ১৯৯২ সালের ৫ সেপ্টেম্বর রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। তখন তিনি সভাপতির দায়িত্ব পালন করেন।
kalprakash.com/IM