মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫২:৪৫
শিরোনাম
● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৪১
শেয়ার: mail
দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সিলেটে, ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ১৯ মিলিমিটার। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বিস্তারিত কমেন্টে