সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১০:১৪
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

নিয়োগ ছাড়াই মেডিকেল কলেজে ৪ বছর ধরে কাজ করার অভিযোগ

বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:১০
শেয়ার: mail
নিয়োগ ছাড়াই মেডিকেল কলেজে ৪ বছর ধরে কাজ করার অভিযোগ

মানিকগঞ্জ মেডিকেল কলেজে ৬৫ জন নিবন্ধিত আউটসোর্সিং কর্মী দায়িত্ব পালন করলেও কোনো বৈধ নিয়োগ ছাড়াই সাগর হোসেন (২৭) ও মিতু মনি (২৪) নামে দুই ব্যক্তি চার বছরের বেশি সময় ধরে প্যাথলজি বিভাগে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি সরেজমিনে ওই দুই ব্যক্তিকে প্যাথলজি বিভাগে কাজ করতে দেখা যায়।

সরকারি মেডিকেল কলেজের সংবেদনশীল একটি ল্যাবে নিয়োগবহির্ভূত ব্যক্তিরা দীর্ঘদিন কীভাবে কাজের সুযোগ পেলেন এবং তাঁদের দায়িত্ব পালনের অনুমোদনই বা কে দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে সাগর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় নিশ্চিত করেন। তবে ল্যাবে কাজের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। মিতু মনির বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের দাবি, প্রায় চার বছর আগে মিতু আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন। পরে তাঁর চাকরি চলে গেলেও তিনি ল্যাবে কাজ চালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মৃদুল কুমার সাহা বলেন, জনবল সংকটের কারণে তাঁদের দিয়ে কাজ করানো হচ্ছিল। তাঁদের মাসে ৬ থেকে ৭ হাজার টাকা হাতখরচ দেওয়া হতো। তবে তাঁরা কত দিন ধরে কাজ করছেন, তা তাঁর জানা নেই। যথাযথ নিয়োগ ছাড়া সংবেদনশীল ল্যাবে তাঁদের কাজ করানো ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি। তবে কার মাধ্যমে তাঁরা কাজের সুযোগ পেয়েছেন, তা তিনি জানেন না বলে জানান।

এ বিষয়ে মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. তৌহিদুল ইসলাম বলেন, তিনি সম্প্রতি যোগদান করায় বিষয়টি আগে থেকে জানতেন না। কীভাবে ওই দুই ব্যক্তি দীর্ঘদিন সেখানে কাজ করেছেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নিয়োগ ছাড়াই মেডিকেল কলেজে ৪ বছর ধরে কাজ করার অভিযোগ

বিস্তারিত কমেন্টে