সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১০:১৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

কসবায় বজ্রপাতে নিহতের পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ২৫ হাজার টাকা

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৫:০৮
শেয়ার: mail
কসবায় বজ্রপাতে নিহতের পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ২৫ হাজার টাকা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে বজ্রপাতে নিহত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। নিহতের পরিবারের হাতে নগদ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের কাছে এ আর্থিক সহায়তা পৌঁছে দেন কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ছামিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বজ্রপাতে পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারের পাশে দাঁড়ানো হয় এবং নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন থাকবে বলে আশ্বাস দেওয়া হয়।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় বজ্রপাতে নিহতের পরিবারের পাশে উপজেলা প্রশাসন, দেওয়া হলো ২৫ হাজার টাকা

বিস্তারিত কমেন্টে