সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১০:২৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

সুইডেনের শেনজেন ভিসায় বড় পরিবর্তন, ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
সুইডেনের শেনজেন ভিসায় বড় পরিবর্তন, ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম

বাংলাদেশ থেকে সুইডেনের শেনজেন ভিসার আবেদন নিয়ে বড় পরিবর্তন আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস শেনজেন ভিসার আবেদন যাচাই করে কোনো সিদ্ধান্ত দেবে না। এরপর বাংলাদেশ থেকে করা সব শেনজেন ভিসা আবেদনের সিদ্ধান্ত নেবে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ১৫ অক্টোবর থেকে বাংলাদেশে সুইডেনের দূতাবাস শেনজেন ভিসা আবেদন প্রক্রিয়ায় আর সিদ্ধান্ত গ্রহণ করবে না। আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি।

তবে সিদ্ধান্ত গ্রহণের স্থান পরিবর্তন হলেও আবেদনকারীদের জন্য ভিসার আবেদন জমা দেওয়ার প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হচ্ছে না। আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নির্ধারিত নিয়মে শেনজেন ভিসার আবেদন জমা দিতে হবে।

অর্থাৎ আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে আগের প্রক্রিয়াই অনুসরণ করতে হবে। শুধু আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ঢাকার সুইডিশ দূতাবাসের পরিবর্তে সুইডেনে অবস্থিত সুইডিশ মাইগ্রেশন এজেন্সির হাতে যাচ্ছে।

শেনজেন ভিসা আবেদনের নতুন ব্যবস্থাসহ বিস্তারিত তথ্যের জন্য সুইডেনের দূতাবাসের প্রকাশিত নির্দেশনা অনুসরণ করতে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে।

তাই ১৫ অক্টোবরের পর সুইডেনের শেনজেন ভিসার আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশি আবেদনকারীদের আগের মতোই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। তবে সিদ্ধান্ত আসবে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি থেকে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

সুইডেনের শেনজেন ভিসায় বড় পরিবর্তন, ১৫ অক্টোবর থেকে নতুন নিয়ম

বিস্তারিত কমেন্টে