সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৬:৪৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

রাজশাহীর বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখলের চেষ্টা, মাছ ধরে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টেন্ডারের মাধ্যমে ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সনের জন্য পুকুরটি ইজারা নেন সাইদুর রহমান। ইজারার বিপরীতে সরকারি পাওনা পরিশোধের পর গত ৬ মে পুকুরে প্রায় ৬০ হাজার টাকার পোনা মাছ অবমুক্ত করা হয়।

অভিযোগ অনুযায়ী, মাছ অবমুক্ত করার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি পুকুরটি দখলের চেষ্টা করেন এবং সেখান থেকে মাছ ধরে নিয়ে যান। এ ছাড়া পুকুরে গেলে সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উভয় পক্ষকে ডাকা হয়। সেখানে প্রতিপক্ষের লোকজন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগে দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন পুকুরের ইজারাদারের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় যুবদল নেতার বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে