সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৬:৪৫
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

অসহায় মেয়ের পাশে কসবার ইউএনও ছামিউল ইসলাম, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
অসহায় মেয়ের পাশে কসবার ইউএনও ছামিউল ইসলাম, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় অসহায় ও অসুস্থ এক মেয়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। মানবিক বিবেচনায় মেয়েটির চিকিৎসা ও পরিবারের খাদ্যসংকট মোকাবিলায় আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তার অংশ হিসেবে মেয়েটির হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি তাঁর পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীও দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা।

জানা গেছে, অসুস্থ মেয়েটির চিকিৎসার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁকে সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেয়েটি ও তাঁর পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা ও দৈনন্দিন খাবারের ব্যবস্থা নিয়ে সংকটে ছিল। বিষয়টি জানার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়।

এদিকে সরকারি সহায়তা পাওয়ায় মেয়েটি ও তাঁর পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও অসহায় মানুষের প্রয়োজনের সময় প্রশাসনের এমন সহযোগিতামূলক উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক সহায়তা অসচ্ছল ও বিপদগ্রস্ত মানুষের সাময়িক সংকট মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

অসহায় মেয়ের পাশে কসবার ইউএনও ছামিউল ইসলাম, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

বিস্তারিত কমেন্টে