মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৩:৪৪
শিরোনাম
● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প ● শার্শায় গাছে ধাক্কা খেয়ে কাভার্ড ভ্যানের হেলপার নিহত ● কুবিতে ছয় শিক্ষকের পদ শূন্য ঘোষণা ● নয়াপল্টনে এসি বিস্ফোরণে যুবকের মৃত্যু ● হানিয়া আমিরের হাতে আরবি ট্যাটুর অর্থ কী? ভক্তদের মাঝে কৌতূহল ● বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি ● নাটোরের নলডাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপন ● নাটোরে কালো জাদুর অভিযোগে তিন নারীকে জুতার মালা পরিয়ে গ্রাম প্রদক্ষিণ ● পাবনায় নিখোঁজ ব্যবসায়ীর পোড়া লাশ মিলল হলুদের ক্ষেতে ● পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ ● কসবায় কৃষি জমির উর্বরতা বাড়াতে ভার্মিকম্পোস্ট প্রকল্প

ইবিতে ফুড ফেস্টিভ্যাল শেষে ট্যুরিজম বিভাগের পরিচ্ছন্নতা কর্মসূচি

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭
শেয়ার: mail
ইবিতে ফুড ফেস্টিভ্যাল শেষে ট্যুরিজম বিভাগের পরিচ্ছন্নতা কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তিন দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল শেষে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় তাঁরা এ কর্মসূচি পালন করেন।

জানা যায়, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ তিন দিনব্যাপী এ আয়োজন করে। রোববার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও পেশাভিত্তিক জীবনধারার বিভিন্ন রূপ তুলে ধরেন শিক্ষার্থীরা। কৃষক, জেলে, বাউল, আদিবাসী এবং বর-বধূর সাজসহ পর্যটন ও সংস্কৃতিনির্ভর বৈচিত্র্যময় পোশাকে তাঁরা র‍্যালিতে অংশ নেন।

তিন দিনের উৎসবে ২১টি স্টলে দেশীয় ও আধুনিক বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি বিভিন্ন স্টলে বই, গহনা, পোশাক ও হস্তশিল্পের নানা পণ্য বিক্রি করা হয়।

মঙ্গলবার উৎসব শেষে পলিথিন, প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন বিভাগের শিক্ষার্থীরা। পরদিন সকালে বিভাগের পরিচ্ছন্নতাকর্মী ডাবলু তাঁদের এ কাজে সহযোগিতা করেন।

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ওয়াসিফুর রহমান বলেন, ‘বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের বিভাগের আয়োজন শেষে আমরা সবাই মিলে মাঠ পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। প্রকৃতির যত্ন নেওয়া ও পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। এ কাজের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রতি বার্তা দিতে চাই, প্রত্যেকে যেন নিজের নৈতিক দায়িত্ববোধ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবিতে ফুড ফেস্টিভ্যাল শেষে ট্যুরিজম বিভাগের পরিচ্ছন্নতা কর্মসূচি

বিস্তারিত কমেন্টে