বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ | ২২ আশ্বিন, ১৪৩৩ | ২৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:০৫:২২
শিরোনাম
● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো ● পাবনায় ৩০ বোতল ফেনসিডিল মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন ● রাঙামাটিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ● রাহুল-প্রিয়াঙ্কাকে দুদিনে তৃতীয়বার আটক ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত রাণীশংকৈলের কৃষকরা ● ঝিনাইদহে তরুণীর লাশ নিয়ে মানববন্ধন, মামলা না নেওয়ার অভিযোগ ● বরগুনায় প্রাইভেটকার-ইজিবাইক সংঘর্ষে নিহত ১, আহত ৫ ● অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর অঞ্চল-রংপুরে ৩৬ জনের নিয়োগ ● ব্র্যাক ইউনিভার্সিটিতে এইচআর ডিপার্টমেন্টে নিয়োগ ● ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না—যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি ● জাতীয় দল ছাড়ার কারণ জানালেন রোনালদো

৩৪ হাজার ফুট ওপরে ককপিটে দুই পাইলটের হাতাহাতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৩
শেয়ার: mail
৩৪ হাজার ফুট ওপরে ককপিটে দুই পাইলটের হাতাহাতি

আকাশে তখন প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা। হঠাৎ ককপিটে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পাইলট। এর মধ্যেই বিমান থেকে যায় জরুরি বার্তা। মাত্র দুই মিনিটে বিমানটি নেমে আসে প্রায় ১৭ হাজার ফুট নিচে। ছড়িয়ে পড়ে বিমান ছিনতাইয়ের আতঙ্ক। পরে অবশ্য সেই আশঙ্কা নাকচ করে বিমানটিকে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

ঘটনাটি ঘটে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে। বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি থেকে এয়ার ট্রাফিক কন্ট্রোলে একটি জরুরি বার্তা পাঠানো হয়।

ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, তখন বিমানটি প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় ছিল। এরপর মাত্র দুই মিনিটের মধ্যে সেটি প্রায় ১৭ হাজার ফুটে নেমে আসে।

একই সময়ে ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। জরুরি বার্তা এবং বিমানের আকস্মিক উচ্চতা পরিবর্তনের কারণে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর ইসরায়েলি কর্তৃপক্ষ বিমান ছিনতাইয়ের খবর অস্বীকার করে। তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বিমানটির গতিপথ পরিবর্তন করা হয়।

জর্ডানের আকাশসীমায় থাকা বিমানটি পরে সৌদি আরবের দিকে ঘুরে যায় এবং তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হওয়ার পর ইসরায়েলি বিমানবাহিনীর কয়েকটি যুদ্ধবিমান সেটির নিরাপত্তায় এগিয়ে যায় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি বৈঠকও ডাকেন।

তবে শেষ পর্যন্ত কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। বিমানটি নিরাপদে সৌদি আরবের তাবুক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঘটনার প্রকৃত কারণ এবং ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল, সিএনএন

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৩৪ হাজার ফুট ওপরে ককপিটে দুই পাইলটের হাতাহাতি

বিস্তারিত কমেন্টে