বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চর আমখাওয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন দলের ত্যাগী নেতাকর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।
এক লিখিত বার্তায় তিনি বলেন, দলের দুঃসময়ে রাজপথে থাকা নেতাকর্মীরা কোনো করুণা বা সাহায্যের পাত্র নন। তিনি বলেন, ‘ত্যাগী নেতাকর্মীরা দুস্থ নয়, তাঁরা কর্মহীন বেকার। তাঁদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে হালাল রুজি উপার্জনের পথ করে দিন।’
তিনি আরও বলেন, যাঁরা রাজনৈতিক দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে জীবন ও যৌবনের মূল্যবান সময় উৎসর্গ করেছেন, তাঁদের শুধু সান্ত্বনা বা অনুদান না দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া উচিত। মেধা ও যোগ্যতা অনুযায়ী তাঁদের কাজের ব্যবস্থা করা হলে তাঁরা দেশের অর্থনৈতিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন বলে মনে করেন এই ছাত্রদল নেতা।
kalprakash.com/IM