সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:৩৯:৪৩
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

অসহায় চা বিক্রেতার দোকান মেরামতে ঢেউটিন দিলেন জাহিদুল ইসলাম

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫
শেয়ার: mail
অসহায় চা বিক্রেতার দোকান মেরামতে ঢেউটিন দিলেন জাহিদুল ইসলাম

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের নিকারী হাটের এক সময়ের দিশাহারা চা বিক্রেতা মোস্তফা শেখ এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচে তাঁর ছোট চায়ের দোকানটি এবার পুরোপুরি সংস্কার হতে চলেছে।

জানা গেছে, মোস্তফা শেখের আয়ের একমাত্র উৎস ছিল এই চায়ের দোকান, যার মাধ্যমে কোনোমতে তাঁর সংসার চলত। কিন্তু দীর্ঘদিন ধরে দোকানের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ার কারণে ক্রেতারা ঠিকমতো বসতে পারতেন না। ফলে তাঁর ব্যবসায় মারাত্মক ধস নামে। অসহায় এই চা বিক্রেতার দুর্দিনের খবর কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের মাধ্যমে পেয়ে বাজারের দিন তাঁর পাশে এসে দাঁড়ান কদমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জাহিদুল ইসলাম।

এ সময় মোস্তফা শেখের হাতে দোকান সম্পূর্ণ মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন তুলে দেন তিনি। হঠাৎ এমন সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই চা বিক্রেতা। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদুল ইসলামের জন্য দোয়া করেন।

স্থানীয়রা জানান, মো. জাহিদুল ইসলাম শুধু এই চা বিক্রেতাকেই নন, এর আগেও কদমতলা ইউনিয়নের বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান ছাড়াও এলাকার রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে তাঁর নিয়মিত উপস্থিতি ও উদার আর্থিক অনুদান এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষের বিপদে-আপদে তাঁর এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অসহায় চা বিক্রেতার দোকান মেরামতে ঢেউটিন দিলেন জাহিদুল ইসলাম

বিস্তারিত কমেন্টে