সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪১:২৪
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯
শেয়ার: mail
পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

মো. মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের এলিভেটেড ওয়াকওয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়। পরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার প্রেজেন্টেশন ও ফুড স্টলের আয়োজন করা হয়।

এরপর দুপুরে ‘বৈশ্বিক আতিথেয়তা শিল্পের দ্বার: ভবিষ্যতের জন্য শিল্পোপযোগী পেশাজীবী গড়ে তোলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান ও ব্যবসা প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাসিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্যাপাসিটি ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা যীশু তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান অভি।

এ সময় বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. শাহেদুল আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বাংলাদেশে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি দ্রুত বিকশিত হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে পর্যটনশিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব সবার।

তিনি বলেন, পর্যটন খাতের টেকসই উন্নয়নের জন্য বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সেবার মান উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে। পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাহলেই এ খাতে টেকসই উন্নয়ন সম্ভব হবে।

বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান অভি বলেন, বিশ্ব পর্যটন দিবসের আয়োজন সফল করতে যাঁরা নিরলসভাবে কাজ করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের জন্য বিসিএসে আরও সুযোগ তৈরি করা প্রয়োজন। দেশের প্রতিটি জেলায় ট্যুরিজম অফিসার নিয়োগের মাধ্যমে পর্যটন খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

বিস্তারিত কমেন্টে