সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৪১:৫০
শিরোনাম
● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● কুবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ১২ ● আড়াইবাড়ী ইসলামীয়া সাঈদীয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

মোঃ তুহিন ইসলাম রাতুল, তেজগাঁও কলেজ প্রতিনিধি। ছবি: সংগৃহীত

তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ ও মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের ২ ও ৫ নম্বর ভবনের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন কর্মসূচির আয়োজকরা। এ সময় তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবির যৌক্তিকতা তুলে ধরে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।

আয়োজকরা জানান, অধিকার আদায়ে সুনির্দিষ্ট উদ্যোগ, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং সরকারীকরণের দাবিতে তাদের সমর্থন জানাতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

গণস্বাক্ষর কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। শিক্ষার্থীরা সরকারীকরণের দাবির প্রতি সমর্থন জানিয়ে গণস্বাক্ষর করেন এবং ভবিষ্যতের কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দেন।

আয়োজকরা বলেন, তেজগাঁও কলেজের উন্নয়ন ও সরকারীকরণের প্রশ্নে শিক্ষার্থীদের মধ্যে ঐক্য রয়েছে। সম্মিলিতভাবে দাবি আদায়ে কাজ করা গেলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তারা আশাবাদী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

বিস্তারিত কমেন্টে