সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৬:৫৮:২৬
শিরোনাম
● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● ব্রিটেনে মার্কিন ঘাঁটির এলাকা খালি করল কতৃপক্ষ, আটক কয়েকজন ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● যাদের কলা খাওয়া উচিত নয় ● ব্রিটেনে মার্কিন ঘাঁটির এলাকা খালি করল কতৃপক্ষ, আটক কয়েকজন

বেলুচিস্তানে ৪ দিনে ভারত সমর্থিত ৭১ জঙ্গি নিহতের দাবি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
বেলুচিস্তানে ৪ দিনে ভারত সমর্থিত ৭১ জঙ্গি নিহতের দাবি

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

বেলুচিস্তানে টানা ৯৬ ঘণ্টার অভিযানে ৭১ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা জানায়, ‘অপারেশন শাবান’সহ প্রদেশটির বিভিন্ন এলাকায় গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়ে এসব জঙ্গিকে হত্যা করা হয়।

আইএসপিআরের দাবি, নিহতরা ভারত-পৃষ্ঠপোষক ‘ফিতনা আল-খাওয়ারিজ’ ও ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে সংশ্লিষ্ট। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব অভিযানে ভারত-সমর্থিত আফগান প্রক্সিদের জন্যও বড় ধরনের আঘাত এসেছে।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা সংস্থাগুলো কোয়েটা জেলার শাবান এলাকায় জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানা শনাক্ত করে। এসব আস্তানা স্থানীয় জনগণের জন্য হুমকি হয়ে উঠেছিল বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

আইএসপিআর জানায়, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর জিয়ারাত ও এর আশপাশের এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ‘অপারেশন শাবান’ নামে পরিচালিত এই অভিযানে জঙ্গিদের সঙ্গে তীব্র গোলাগুলি হয়।

সেনাবাহিনীর দাবি, অভিযানের প্রথম ধাপে ৩৩ জন জঙ্গি নিহত হয় এবং এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। পরবর্তী ৭২ ঘণ্টায় অভিযানের মাত্রা আরও বাড়ানো হলে আরও ২৩ জন সন্ত্রাসী নিহত হয় বলে জানায় আইএসপিআর। একই সঙ্গে একটি বিস্তীর্ণ এলাকা জঙ্গিমুক্ত করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী। স্থানীয় জনগোষ্ঠীকে জঙ্গিদের হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এই অভিযান চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে ২৫ সেপ্টেম্বর নুশকি জেলায় পৃথক একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে জঙ্গিদের একটি আস্তানায় হামলা চালিয়ে ১১ জনকে হত্যার দাবি করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। মান্দ এলাকায় আরেক অভিযানে আরও ছয়জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এসব অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে আইএসপিআর।

সব মিলিয়ে গত ৯৬ ঘণ্টায় ‘অপারেশন শাবান’ এবং বেলুচিস্তানের অন্যান্য এলাকায় ৭১ জনের বেশি সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা।

আইএসপিআর আরও অভিযোগ করেছে, ভারতের মদদ ও পৃষ্ঠপোষকতায় পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে আফগান তালেবান সরকারের সম্পৃক্ততা অব্যাহত রয়েছে। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে প্রাণহানি ঘটার পাশাপাশি পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ছে।

বিবৃতিতে বলা হয়, জঙ্গিদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ অব্যাহত থাকবে। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে তাদের অভিযান চালিয়ে যাবে বলেও দৃঢ় সংকল্প জানিয়েছে আইএসপিআর।

পাকিস্তানের দাবি, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর দেশটিতে, বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, সীমান্তপারের সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে কাবুলের প্রতি আহ্বান জানিয়ে আসছে, যাতে আফগান ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য কোনো সশস্ত্র গোষ্ঠী ব্যবহার করতে না পারে।

পাকিস্তান আরও দাবি করে আসছে, দেশটির নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষের ওপর হামলার জন্য দায়ী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে আফগান তালেবান কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে।

সূত্র: জিও নিউজ

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেলুচিস্তানে ৪ দিনে ভারত সমর্থিত ৭১ জঙ্গি নিহতের দাবি

বিস্তারিত কমেন্টে