সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৯:০৪
শিরোনাম
● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

দেওয়ানগঞ্জে মাদক ও চোরাচালান মামলার আসামি গ্রেফতার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে মাদক ও চোরাচালান মামলার আসামি গ্রেফতার

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে মাদক ও চোরাচালান মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার দুর্গম কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার হওয়া আসামির নাম মো. দুদু মিয়া ওরফে আব্দুর রশিদ (৪৪)। তিনি কবিরপুর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। পুলিশের তথ্যমতে, তিনি চিহ্নিত মাদক কারবারি, চোরাকারবারি ও নারী অপহরণ মামলার আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন, এএসআই রহমত আলী এবং সঙ্গীয় পুলিশ ফোর্সের একটি চৌকস দল কবিরপুর এলাকার দুর্গম চরাঞ্চলে অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে দুদু মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদক ও চোরাচালান আইনে মামলা রয়েছে (মামলা নং-০১(৯)২৬, ধারা- ৩৬(১) এর ১০(ক) তৎসহ ২৫ বি(১)(বি))।

গ্রেফতারের পর আসামিকে প্রয়োজনীয় প্রতিবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার উদ্দেশ্যে পুলিশ প্রহরায় দেওয়ানগঞ্জ মডেল থানায় পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে মাদক ও চোরাচালান মামলার আসামি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে