সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:১৮:৩১
শিরোনাম
● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● হরমুজ প্রণালীতে মার্কিন ডুবো ড্রোন আটকের দাবি ইরানের

ইবির ল অ্যান্ড ল্যান্ড বিভাগে নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪০
শেয়ার: mail
ইবির ল অ্যান্ড ল্যান্ড বিভাগে নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগে আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১০টায় বিভাগটির সভাপতির কক্ষে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আগত অতিথিদের বিভাগের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিদায়ী সভাপতি সহকারী অধ্যাপক বিলাসী সাহাকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহা, অধ্যাপক ড. আনিচুর রহমান, আল ফিকহ অ্যান্ড ল বিভাগের অধ্যাপক ড. আবু বকর জাকারিয়া, সিএসই বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, আরবি বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ক্রীড়া বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এএসএম শরফরাজ নওয়াজ। এ ছাড়া ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার, মেহেদী হাসান, প্রভাষক আব্দুল্লাহ আল মারুফসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব বলেন, “বিভাগে এসে কিছু সীমাবদ্ধতা দেখেছি। এগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে একাডেমিক পড়াশোনা শেষ করতে পারে, সেটি নিয়ে কাজ করব। সবার সহযোগিতা প্রয়োজন।”

উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, দেশের আদালতগুলোতে দেওয়ানি মামলার অনেক জট রয়েছে, সেই বিষয়টি সমাধানের জন্যই ল অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগটি চালু করা হয়েছে। তিনি বলেন, বিভাগটিতে কিছু জটিলতা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যেন কোনো জটিলতা তৈরি না হয় সে বিষয়ে কাজ করতে হবে, কারণ এসবের ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তিনি সবাইকে একসঙ্গে বিভাগটিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং বলেন, আইন অনুষদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় গৌরবোজ্জ্বল সাফল্য রেখেছে, ভবিষ্যতেও তারা এই ধারাবাহিকতা ধরে রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ল অ্যান্ড ল্যান্ড বিভাগে নতুন সভাপতি আনোয়ারুল ওহাব

বিস্তারিত কমেন্টে