শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৪:৪৭
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১
শেয়ার: mail
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কোর কমিটি সভার রেকর্ড অব ডিসকাশনসের ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। পরে নির্দেশনা বাস্তবায়নে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তর থেকেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, গত ২৬ আগস্ট অনুষ্ঠিত কোর কমিটি সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী সারা দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এর ধারাবাহিকতায় ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো চিঠিতেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করা হয়েছে।

ডিএমপির চিঠিতে উল্লেখ করা হয়, কোর কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

বিস্তারিত কমেন্টে