সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৫:২২:৫২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪০
শেয়ার: mail
৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে স্থানীয় বিএনপি ও যুবদল নেতাকর্মীদের সহায়তায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন বাঘারচর কলেজ পাড়ার মৃত শামসুল হকের ছেলে মো. আলমগীর হোসেন (৩৫) এবং একই এলাকার সরকার পাড়ার (মুন্সি পাড়া) আনোয়ারুল ইসলামের ছেলে শাহাদাৎ হোসেন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকের কেনাবেচা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ডাংধরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মহসিন উদ্দিন মিলন ও স্থানীয় যুবদল নেতাকর্মীদের সার্বিক সহায়তায় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ এই যৌথ প্রতিরোধ অভিযান পরিচালনা করে।

সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেনের নির্দেশনায় এসআই আল-আমিন, এএসআই রহমত আলী ও কনস্টেবল মিজানুর রহমানসহ পুলিশের একটি দল বিক্রির উদ্দেশ্যে রাখা ৫২ পিস ইয়াবাসহ আলমগীর ও শাহাদাৎকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে ডাংধরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. মহসিন উদ্দিন মিলন বলেন, যুবসমাজ ও এলাকাকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করতে তাঁদের এই সামাজিক প্রতিরোধ ও সচেতনতামূলক অবস্থান অব্যাহত থাকবে এবং মাদকের প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে প্রতিনিয়ত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এদিকে মাদক কারবারিদের দমনে ঘটনাস্থলে পুলিশের দ্রুত উপস্থিতি ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই একাত্মতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। মাদকের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার এমন উদ্যোগকে তাঁরা প্রশংসনীয় বলে মনে করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৫২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিস্তারিত কমেন্টে