সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:২৬:৩১
শিরোনাম
● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭

জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮
শেয়ার: mail
জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়। একই সঙ্গে জাসদের কার্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।

পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিক নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।

বিষয়টি জানতে পেরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতা-কর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে সেখানে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন।

বিকাল চারটার দিকে জাসদের কার্যালয় থেকে একে একে অনেককে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা জানান, আটক ব্যক্তিদের পল্টন থানায় নেওয়া হচ্ছে এবং সেখানে যাচাই-বাছাই শেষে তাদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে লেখেন, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনের সময় তাকেসহ অনেককে হাতকড়া পরিয়ে পুলিশ নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা তিনি জানেন না, তবে পল্টন থানায় আছেন বলে জানান।

আটককৃতদের বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কারও তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাসদের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

বিস্তারিত কমেন্টে