সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:০৩:০২
শিরোনাম
● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি ● ভেরিফিকেশনের চাকরিপ্রার্থীদের বাতিলের প্রতিবাদে রাকসুর মানববন্ধন ● ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি ● পাবনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ● পাবনায় ৩৮১ বস্তা অবৈধ সার জব্দ, জরিমানা ৮০ হাজার ● রাবিতে সাপে কাটা শিক্ষার্থী আইসিইউতে, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি ● হরমুজ সংকটে কাস্পিয়ান সাগরই এখন ইরানের ভরসা ● কর্ণফুলী ইপিজেডে ২০ বছরে বিনিয়োগ বেড়েছে ৪১২ গুণ ● দিল্লির ছায়া থেকে বেরিয়ে বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি ● মাত্র ৩০ সেকেন্ডেই মন ভালো হবে যেভাবে ● ডিম কেনার আগে যা জানা জরুরি

রুহিয়ায় ওষুধ ব্যবসায়ীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪
শেয়ার: mail
রুহিয়ায় ওষুধ ব্যবসায়ীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

ওষুধ ব্যবসার মান নিয়ন্ত্রণ, পেশাগত নৈতিকতা রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) ঢোলারহাট শাখার পুনর্মিলনী ও আলোচনা সভা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান আয়োজিত হয়। এতে এলাকার ওষুধ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মির্জা আবু তাহের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা শাখার প্রতিনিধি এ কে এম হামিদুর রহমান ও আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. ফারুক হোসেন এবং পাটিয়া ডাংগি বাজার কমিটির সভাপতি ডা. মনোরঞ্জন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢোলারহাট বাজার কমিটির সভাপতি মাইকেল চন্দ্র, যার প্রাণবন্ত উপস্থাপনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আলোচনা সভায় প্রধান বক্তারা ভেজাল ও নিম্নমানের ওষুধ প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান। তারা বলেন, ওষুধের ব্যবসায় লক্ষ্য হওয়া উচিত গুণগত মান বজায় রাখা, কেবল দামে জেতা নয়। ওষুধের গুণগত মান অক্ষুণ্ন রাখা ও সঠিক সেবামূলক নৈতিকতা অনুসরণের পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলার সব কেমিস্ট ও ড্রাগিস্টকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

দিনব্যাপী এই আয়োজন কেবল পেশাগত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এটি স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের মধ্যে এক অনন্য মেলবন্ধনে পরিণত হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় ওষুধ ব্যবসায়ীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে