সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৩৩:৪০
শিরোনাম
● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭ ● জীবননগর সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার, পালাল চোরাকারবারি ● নোবিপ্রবি বাসচালককে মারধর, গ্রেপ্তার ২ ● ইবির নতুন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ ● মণিরামপুরে ভূমি সেবায় ফিরেছে আস্থা,মোবাইল কোর্টেও সক্রিয় মাহির দায়ান আমিন ● চিতলমারীতে ৪০ বছরের পথ বন্ধ, নারীকে মারধরের অভিযোগ ● ব্রাহ্মণবাড়িয়ায় টেঁটাযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ ৬ ● ‘২ কোটি টাকা দিলে সই করব’, ভাইরাল পিডিবি প্রকৌশলীর ভিডিও ● ছাত্র আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচের পদত্যাগ ● কক্সবাজারের নতুন টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু ● ভোলায় সালিশের পর সংঘর্ষ, সুপ্রিম কোর্টের আইনজীবীসহ আহত ৭

অষ্টগ্রামে বিএনপির সংঘর্ষের নিন্দা চেয়ারম্যান বাবুর

মোঃ আল আমিন
মোঃ আল আমিন
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২০
শেয়ার: mail
অষ্টগ্রামে বিএনপির সংঘর্ষের নিন্দা চেয়ারম্যান বাবুর

মোঃ আল আমিন। ছবি: সংগৃহীত

অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

তিনি বলেন, দলের অভ্যন্তরে যত ধরনের গ্রুপিং বা মতভেদই থাকুক না কেন, একজন ত্যাগী ও প্রকৃত বিএনপি কর্মী কিংবা সমর্থকের পক্ষে নিজ দলের কার্যালয়ে হামলা বা ভাঙচুর চালানো কোনোভাবেই কাম্য নয়।

নিজেদের গ্রুপের শক্তি বাড়াতে বিতর্কিত বা ফ্যাসিস্টদের দলে ভেড়ানোর পরিণতিতেই এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে কি না, সে প্রশ্নও তিনি তোলেন। একই সঙ্গে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনার দায় ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর প্রতি ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে চলমান পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

তিনি বলেন, ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যই দলের শক্তি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সবশেষে তিনি ব্যক্তিগত স্বার্থ পরিহার করে দলের বৃহত্তর ও দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অষ্টগ্রামে বিএনপির সংঘর্ষের নিন্দা চেয়ারম্যান বাবুর

বিস্তারিত কমেন্টে