শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:৫৯
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬
শেয়ার: mail
রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে রেকর্ড দীর্ঘ সময়ের মোতায়েনের সময় ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরী ও এর স্ট্রাইক গ্রুপে কর্মরত নাবিকদের মধ্যে অন্তত আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে মার্কিন নৌবাহিনী।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চলাকালে দীর্ঘ সময় ধরে মোতায়েন ছিল ইউএসএস আব্রাহাম লিংকন ও এর সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপ। ওই সময় নাবিকদের মানসিক ও সার্বিক সুস্থতা নিয়ে উদ্বেগের মধ্যে আত্মহত্যার চেষ্টার এসব ঘটনা সামনে এলো।

মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে পাঠানো এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেন। জাহাজে থাকা নাবিকদের সার্বিক অবস্থা ও সুস্থতা নিয়ে ডেমোক্র্যাট এই সিনেটরের প্রশ্নের জবাবে তিনি জানান, এসব ঘটনায় কোনো নাবিকের মৃত্যু হয়নি।

চিঠিতে নৌবাহিনীর পক্ষ থেকে আত্মহত্যার চেষ্টার মোট আটটি ঘটনা ঘটার কথা উল্লেখ করা হয়েছে। তবে ঘটনাগুলোর বিস্তারিত পরিস্থিতি বা সংশ্লিষ্ট নাবিকদের বর্তমান অবস্থা সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রকাশ করা হয়নি।

চিঠির তথ্য প্রথম প্রকাশ করে সিএনএন। পরে যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান গণমাধ্যমও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

এদিকে দীর্ঘ সময়ের মোতায়েন শেষে ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে মধ্যপ্রাচ্য ত্যাগ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে নিজ ঘাঁটির দিকে ফিরছে।

রেকর্ড দীর্ঘ এই সামরিক মোতায়েনের সময় নাবিকদের ওপর এর মানসিক ও শারীরিক প্রভাব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা

বিস্তারিত কমেন্টে