যশোরের মনিরামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে চারটি ইউনিয়নের দায়িত্বশীলদের নিয়ে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ২ নম্বর কাশিমনগর, ৩ নম্বর ভোজগাতী, ৪ নম্বর ঢাকুরিয়া ও ৫ নম্বর হরিদাসকাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলরা অংশ নেন।
মাওলানা রহমত আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও মনিরামপুর-কেশবপুর উপজেলা তদারক মাওলানা আরশাদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল হক, সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান এবং সহকারী সেক্রেটারি ও ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামীম হোসেন।
এ ছাড়া সমাবেশে কাশিমনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট তাজউদ্দীন, ভোজগাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদেরসহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা সাংগঠনিক কার্যক্রম জোরদার, দায়িত্বশীলদের ভূমিকা ও সাংগঠনিক মান বৃদ্ধি এবং চলমান দাওয়াতি দশকে দাওয়াতি কার্যক্রম আরও বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
kalprakash.com/IM