গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকাগামী ওয়েকাম পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-৪০৭৯) সঙ্গে গোপালগঞ্জগামী একটি অজ্ঞাত কনটেইনারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের পাশে থাকা পথচারী আকরাম বিশ্বাস গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও কনটেইনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী আকরাম বিশ্বাস নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
kalprakash.com/IM