বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:১১:২৫
শিরোনাম
৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা ৪৮ বছরেও সিপিএলে ফিরতে চান তাহির ইউপি নির্বাচনে বাড়ল জামানত, নতুন বিধিমালা জারি ফের প্যারিসের রানওয়েতে হাঁটবেন ঐশ্বরিয়া রাই ডলার ছাড়াই আমদানি-রপ্তানি, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের ৫ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা, জলাবদ্ধতার শঙ্কা পাঁচ দিন ধরে সাগরে ভাসছেন রাঙ্গাবালীর ১৮ জেলে অসুস্থ অবস্থায় বকেয়া আদায়ে আলটিমেটাম দিলেন শোয়েব আফগান সীমান্তে আটটি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের গুলশান-বনানী থানায় নতুন ওসি সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য জরুরি নির্দেশনা

ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩
শেয়ার: mail
ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানে ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

বিউটি রাণী পাল ছাড়াও এই তালিকায় রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ চারজনের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন বিউটি রাণী পাল। গত ২৩ জুলাই তিনি ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন, যেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। ভিডিওটির সঙ্গে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ ভিডিওটিতে অশ্লীলতা ও আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগ তোলেন। ‘সচেতন মহল’ নামে একটি পক্ষের প্রতিক্রিয়াকে কেন্দ্র করে বিষয়টি আরও আলোচনায় আসে।

পরে দেশের বিভিন্ন এলাকার শিক্ষক, লেখক ও সাংবাদিকেরা বিউটি রাণীর পাশে দাঁড়ান। এর প্রতিবাদে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই আলোচনার কয়েক সপ্তাহ পরই জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন বিউটি রাণী পাল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভাইরাল সেই শিক্ষিকা বিউটি রাণী পাল এখন সেরা শিক্ষক

বিস্তারিত কমেন্টে