বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪৪:৪৯
শিরোনাম
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ

পুলক রায়, শেরপুর প্রতিনিধি
পুলক রায়, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৩
শেয়ার: mail
গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ

পুলক রায়, শেরপুর প্রতিনিধি। ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী সীমান্তে অভিযান চালিয়ে ট্রলিভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কসমেটিকস বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারও জব্দ করা হয়। উদ্ধার করা পণ্য ও পাওয়ার টিলারের আনুমানিক জব্দমূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের সীমান্তবর্তী গজনী এলাকায় ৩৯ বিজিবির তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় রাতে একাধিক টহল দল মোতায়েন করা হয়। ভোরের দিকে সন্দেহজনক একটি পাওয়ার টিলার (ট্রলি) দেখতে পেয়ে বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। পরে ট্রলিতে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পাওয়া যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে ভারতীয় কসমেটিকস ও পণ্য পরিবহনে ব্যবহৃত পাওয়ার টিলারটি জব্দ করা হয়।

তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. রবিউল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাওয়ার টিলারসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে, যার আনুমানিক জব্দমূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। তিনি জানান, জব্দ করা মালামাল আইনগত প্রক্রিয়া শেষে ময়মনসিংহ বিজিবির সদর দপ্তরে পাঠানো হবে।

৩৯ বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গজনী সীমান্তে সাড়ে ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ

বিস্তারিত কমেন্টে