বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৪২:১৮
শিরোনাম
কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস কুড়িগ্রামে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্প নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৮ জবিতে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শিক্ষার্থী আটক মিঠাপুকুরে অভিযানের পরও থামছে না ভেজাল গুড় উৎপাদন চাটমোহরে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশক নিধন অভিযান ইরান-ইরাক যুদ্ধের কথা স্মরণ করিয়ে কড়া বার্তা কারামির পুলিশের সাত কর্মকর্তাকে বদলি, নতুন প্রজ্ঞাপন জারি নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক আমার ছেলে নিষ্পাপ, তাকে কেন মারা হলো: অপ্রতিমের মা সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০০
শেয়ার: mail
গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপকে কেন্দ্র করে দেশের সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকালে দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। সকাল ৬টায় এর অবস্থান ছিল মোংলা সমুদ্রবন্দর থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। একই সময়ে পায়রা বন্দর থেকে ৭৫০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৮৮০ কিলোমিটার এবং চট্টগ্রাম থেকে ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল সিস্টেমটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার রাতের মধ্যে এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তরের তথ্যেও একই ধরনের গতিপথের কথা উল্লেখ করা হয়েছে।

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতি ঘণ্টায় ৫০ কিলোমিটার, দমকা হাওয়ার ক্ষেত্রে এ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে। কেন্দ্রের নিকটবর্তী সাগর উত্তাল রয়েছে।

এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মোংলা বন্দর ও বাগেরহাটের উপকূলীয় এলাকায় সামুদ্রিক কার্যক্রম পরিচালনাকারীদের আবহাওয়ার সর্বশেষ বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে গভীর নিম্নচাপটির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখা হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গভীর নিম্নচাপের প্রভাব, মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বিস্তারিত কমেন্টে