রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৬:৩২
শিরোনাম
● যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের র‍্যালি ● বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ● যবিপ্রবিতে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে তেজগাঁও কলেজ ছাত্রদলের র‍্যালি ● বাকেরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● ১৭ বছর ধরে ইতিহাস বিকৃতির অভিযোগ, ৭ নভেম্বরের সত্য সংরক্ষণের আহ্বান হুমাম কাদের চৌধুরীর ● নোয়াখালীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● জামালপুরের দেওয়ানগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই কিশোর গ্রেপ্তার ● তেজগাঁও কলেজের শিক্ষার্থী জিলানের ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা কামনা ● জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের চেতনা গুরুত্বপূর্ণ: বেরোবি উপাচার্য ● পাবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ঈশ্বরদীতে বাংলাদেশ ন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত ● সেনাবাহিনী ও জনতা ঐক্যবদ্ধ হলে দেশের গতিপথ পরিবর্তন সম্ভব: নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০
শেয়ার: mail
নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি

নেত্রকোনা শহরের এন আকন্দ কামিল মাদ্রাসার এক শিক্ষকের সঙ্গে এক নারীর আপত্তিকর অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জানা গেছে, প্রকাশিত সিসিটিভি ফুটেজের ঘটনাটি গত ২০ আগস্টের। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট শিক্ষককে ইতিমধ্যে প্রতিষ্ঠান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অব্যাহতি পাওয়া শিক্ষক মো. এহসানুল হক মাদ্রাসার অনার্স বিভাগের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিষয়ের নন-এমপিওভুক্ত খণ্ডকালীন শিক্ষক ছিলেন। তিন সন্তানের জনক এহসানুল হকের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়।

মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল বাতেন জানান, গত ২০ আগস্ট শিক্ষকদের একটি সভা চলাকালে সিসিটিভি মনিটরে এক নারীর সঙ্গে শিক্ষক এহসানুল হককে দেখতে পেয়ে সহকর্মীদের সন্দেহ হয়। পরে ফুটেজ দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের ভুল স্বীকার করেন।

অধ্যক্ষ আরও জানান, গত ২৬ আগস্ট অভিযুক্ত শিক্ষকের কক্ষের তালা পরিবর্তন করে ক্যাম্পাসে তাঁর প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরবর্তী সময়ে ১ সেপ্টেম্বর এহসানুল হক পদত্যাগপত্র জমা দিলে জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তা গ্রহণ করে তাঁকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়। পুরো বিষয়টি জেলা প্রশাসক ও মাদ্রাসার গভর্নিং বডিকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে এহসানুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাননি তাঁরা। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুনমুন জাহান লিজা বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কেন এখনো পূর্ণাঙ্গ আইনানুগ ব্যবস্থা নেয়নি, তা খতিয়ে দেখা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নেত্রকোনায় মাদ্রাসা শিক্ষকের ভিডিও ভাইরাল, অব্যাহতি

বিস্তারিত কমেন্টে