বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:৩৬:৩২
শিরোনাম
পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত পাকিস্তানে পেট্রলের দাম ১০০০ রুপি ছাড়াতে পারে: মন্ত্রী বাড়লো বাসভাড়া, যা আছে প্রজ্ঞাপনে বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি চলন্ত মেট্রোরেলের দরজা খুলে যাওয়ায় বিপত্তি জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের মতবিনিময় নারী-শিশু নির্যাতন মামলায়: হাইকোর্টের নির্দেশনা এমপি নজরুল-মাকছুদার জিজ্ঞাসাবাদে মিলল নতুন তথ্য মাদক কারবারিদের তাবলিগে পাঠালেন কচুয়ার ওসি এইচএসসি ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড মনিরামপুরে কোর রোড নেটওয়ার্ক নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড

মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
মো. নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৩
শেয়ার: mail
দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে রুস্তম আলী (৫৩) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত রুস্তম আলী উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাহাজপাড়া গ্রামের মৃত নেছার উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর (সোমবার) রাতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এসআই আল আমিন ও এসআই বিপ্লব হাসানসহ পুলিশের একটি দল বাঘারচর বাহাজপাড়া গ্রামে অভিযান চালায়। নিজ বাড়িতে মাদক সেবনকালে ইয়াবা, নকল ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জামসহ রুস্তম আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জহুরুল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রুস্তম আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে তাঁদের জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে এবং সমাজকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেওয়ানগঞ্জে মাদক সেবনকালে মাদক কারবারি আটক, কারাদণ্ড

বিস্তারিত কমেন্টে