মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১৫:০৮
শিরোনাম
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ রাতে ১৩ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বললেন রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় ফ্রান্স: রাষ্ট্রদূত জ্বালানি ভর্তুকি সমন্বয়ের কারণ জানালেন তথ্য উপদেষ্টা মরিয়মের মৃত্যু নিয়ে মুখ খুললেন বাবা মাসুম বিল্লাহ জ্বালানি সংকটে ফের চাপে বাস যাত্রীরা জামায়াত বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: রিজভী সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ থার্মোমিটার চাওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক, বললেন মন্ত্রীকে ডেকে আনতে হবে

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯
শেয়ার: mail
ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর সড়কের লেকপাড়ে একটি রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাভেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, সকালে লেকে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ধানমন্ডি থানার এসআই গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, জাভেদ দীর্ঘদিন বেকার ছিলেন এবং আর্থিক সংকটে ভুগছিলেন। তবে তিনি কীভাবে লেকে গেলেন বা তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে