মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০০:১৯
শিরোনাম
একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ একটি কিডনি নিয়েই খেলেছেন জাতীয় দলের ফাহিম দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি: লামিনে ইয়ামাল সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ

হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলের মৎস্য অভয়াশ্রমে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি, হুইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ভূষণগাছা এলাকায় হালতি বিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার এবং সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানায়, হালতি বিলের মৎস্য সম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং অবৈধভাবে মাছ শিকার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা

বিস্তারিত কমেন্টে