মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:২৮:২১
শিরোনাম
সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সন্ত্রাস দমনে সাহসিকতার জন্য পিপিএম পদক পাচ্ছেন ওসি মনিরুল পোশাক রপ্তানিতে মোংলা বন্দর ব্যবহারে বিকেএমইএর সঙ্গে বৈঠক গণমাধ্যম বয়কটের মধ্যেই নিজের ‘ট্রাম্প টিভি’ চালু চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ

রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি
রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০০
শেয়ার: mail
ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হলেও প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় অনিয়মের অভিযোগ উঠেছে একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রুহিয়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী। অভিযানকালে পণ্যের মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বা সেবা বিক্রি না করার বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয়। এ সময় ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে রুহিয়া বাজারের সিরাজুল ট্রেডার্সকে ৬ হাজার টাকা এবং আলামিন ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

একই সময়ে বাজারের মন এনার্জি ফিলিং স্টেশনে পরিদর্শন চালানো হয়। পূর্বে কেনা তেল মজুদ থাকা সত্ত্বেও নতুন গেজেট অনুযায়ী বাড়তি দামে তেল বিক্রির অভিযোগে এ পরিদর্শন করা হয়।

অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. এস. এম. মাসুম-উদ-দৌলা জানান, মন এনার্জি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নতুন কেনা তেলের চালান দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের মজুদকৃত তেল আগের নির্ধারিত দরে (লিটারপ্রতি ১৪০ টাকা) বিক্রির নির্দেশনা দেওয়া হয়। নতুন চালানের তেল এলে তা নতুন দর অনুযায়ী বিক্রির পরামর্শ দেওয়া হয়।

তবে স্থানীয় সূত্রের অভিযোগ, তদারকি দল এলাকা ত্যাগ করার পরপরই পাম্প কর্তৃপক্ষ প্রশাসনিক নির্দেশনা অমান্য করে আগের দরে তেল বিক্রি বন্ধ করে দেয়। আগের তেলের মজুদ থাকা সত্ত্বেও তারা নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে এভাবে বাড়তি দামে তেল বিক্রি করায় সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ভোক্তা স্বার্থ রক্ষায় এবং ভেজাল বা নকল পণ্য রোধে তাদের এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ

বিস্তারিত কমেন্টে