মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:০৩:০৬
শিরোনাম
চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ চাঁদ দেখা সাপেক্ষে বদলাল স্কুল-কলেজের ছুটির তারিখ রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড আসনে পুতিনের দলের জয় ঈশ্বরদীতে বাসচাপায় প্রাণ গেল এনজিওকর্মীর দেওয়ানগঞ্জে গবাদিপশুকে বিনামূল্যে টিকা দিল উন্নয়ন সংঘ মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান আপসহীন: এসপি রকিব রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৪
শেয়ার: mail
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

তুর্কি এয়ারলাইন্সের একটি বিমান নিউইয়র্ক সময় সোমবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে