শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩০:৫৩
শিরোনাম
● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭
শেয়ার: mail
রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২

বাগেরহাটের রামপালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিলভার রঙের প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার গভীর রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজসংলগ্ন পাকা সড়কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসআরবি-৬-এর সদর কোম্পানির একটি দল তাঁদের গ্রেপ্তার করে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এসআরবি-৬-এর পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (২৫) এবং একই উপজেলার উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে রহমত কাজী। রহমত কাজী পেশায় গাড়িচালক বলে জানা গেছে।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামপালের বগুড়া ব্রিজসংলগ্ন সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের অভিযোগে গাড়িতে থাকা রিয়াজ হাওলাদার ও রহমত কাজীকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মাদক পরিবহন ও সরবরাহের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তবে তাঁরা কোথা থেকে গাঁজা সংগ্রহ করেছিলেন এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

অভিযানের পর উদ্ধার করা গাঁজা, জব্দ করা প্রাইভেটকার এবং গ্রেপ্তার দুজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামপাল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ পরিবহন ও সরবরাহ বন্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার তদন্তের মাধ্যমে মাদক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদের বিষয়ে তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২

বিস্তারিত কমেন্টে