সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৫৬:৩৪
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

প্রধানমন্ত্রীর আগমনে মিছিলে মুখর নিউইয়র্ক, প্রস্তুত বিএনপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৭
শেয়ার: mail
প্রধানমন্ত্রীর আগমনে মিছিলে মুখর নিউইয়র্ক, প্রস্তুত বিএনপি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে তাঁদের নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে এসে পৌঁছাবেন। ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা জ্যাকসন হাইটস মিছিল ও স্লোগানে মুখরিত করে তুলেছেন। উল্লেখ্য, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা।

বিএনপির নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন হাতে মিছিল করছেন। সেখানে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় নেতাকর্মীরা স্লোগান ধরেন, ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিয়ার সৈনিক এক হও, এক হও’। এ ধরনের নানা স্লোগানের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা তাঁদের নেতার আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

রাজশাহী থেকে আসা যুবদলের এক কর্মী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমরা দল বেঁধে সোমবার আমাদের নেতাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অবস্থান নেব। সন্ধ্যায় নিউইয়র্কে এসে পৌঁছালে আমরা সড়কের এক পাশে দাঁড়িয়ে আমাদের নেতাকে শুভেচ্ছা জানাব।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন।

সূত্র: বাসস

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রধানমন্ত্রীর আগমনে মিছিলে মুখর নিউইয়র্ক, প্রস্তুত বিএনপি

বিস্তারিত কমেন্টে