মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:৫৭
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল চাটমোহরের ৬ গ্রাম, বিক্ষোভ ও মানববন্ধন

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫
শেয়ার: mail
মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল চাটমোহরের ৬ গ্রাম, বিক্ষোভ ও মানববন্ধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এই স্লোগানে পাবনার চাটমোহরে ছয়টি গ্রামের মানুষের যৌথ উদ্যোগে মাদকবিরোধী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর-আড়িংগাইল-মল্লিকবাইন তিন মাথা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে অভিযুক্ত মাদক ব্যবসায়ী ওমর আলী ও তাঁর সহযোগীদের হুমকির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়।

আজির উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে ও ফয়সাল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, ৬ গ্রামের সম্মিলিত কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোক্তার হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম, মাদ্রাসার মুহতামিম হাসিবুল ইসলাম শান্ত, সদস্য মোহাম্মদ আলী ফারুকী, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনজিল হোসেন, সাংবাদিক শাহীন রহমান, রাসেল, মাসুম রানা, কাওসার ও মানসুক আলমসহ অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, চাটমোহরের মধ্যে সবচেয়ে বড় মাদক ডিলার ওমর আলী। তাঁর বাড়ি থেকে দীর্ঘ বছর ধরে ইয়াবা ও গাঁজা বিক্রি হয়ে আসছে। তাঁর কারণে এলাকায় মাদকসেবী বেড়েই চলেছে। কিন্তু প্রশাসন তাঁর কিছুই করতে পারছে না। তিনি পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী। এলাকার শিশু, কিশোর, তরুণ, যুবক ও বৃদ্ধ মাদকে আসক্ত হচ্ছেন। সমাজে চুরি ও বিশৃঙ্খলা বেড়ে গেছে।

বক্তারা আরও বলেন, ওমরকে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, না হলে তাঁকে এলাকাছাড়া করা হবে। নিজের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজে মাদক ব্যবসা করে ওমর কীভাবে এলাকাবাসীকে হুমকি দেন, বক্তারা সেই প্রশ্নও তোলেন। নিজেদের সন্তানদের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে ও গ্রামে মাদকবিরোধী কমিটি গঠন করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

এর আগে মহেলা, মল্লিকপুর, কৃষ্ণপুর, আড়িংগাইল, মল্লিকবাইন ও বারোকনা গ্রামের পাঁচ শতাধিক মানুষ মল্লিকবাইন দাখিল মাদ্রাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠল চাটমোহরের ৬ গ্রাম, বিক্ষোভ ও মানববন্ধন

বিস্তারিত কমেন্টে