সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা গেছে, বেতন বৃদ্ধির শতাংশ হিসাবে বেশ কিছু গ্রেডের চাকরিজীবীরা বেশি সুবিধা পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয় থেকে গত ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জাতীয় পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হলেও তা আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।
প্রজ্ঞাপন বিশ্লেষণে আরও দেখা গেছে, বেতন বাড়ানো হয়েছে ১৪২ শতাংশ পর্যন্ত। সর্বোচ্চ মূল বেতন নির্ধারিত হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। সর্বনিম্ন মূল বেতন হবে ২০ হাজার টাকা।
গ্রেডভিত্তিক মূল বেতনের পরিবর্তন নিচে দেওয়া হলো—
- ১ম গ্রেড: ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা। বেতন বেড়েছে ১০০ শতাংশ।
- ২য় গ্রেড: ৬৬ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।
- ৩য় গ্রেড: ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা। বেড়েছে ১০০ শতাংশ।
- ৪র্থ গ্রেড: ৫০ হাজার টাকা থেকে বেড়ে দ্বিগুণ হয়েছে।
- ৫ম গ্রেড: ৪৩ হাজার টাকা থেকে বেড়ে ৮৬ হাজার টাকা।
- ৬ষ্ঠ গ্রেড: ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা।
- ৭ম গ্রেড: ২৯ হাজার টাকা থেকে দ্বিগুণ হয়ে ৫৮ হাজার টাকা।
- ৮ম গ্রেড: ২৩ হাজার টাকা থেকে বেড়ে ৪৬ হাজার টাকা।
- ৯ম গ্রেড: ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা।
- ১০ম গ্রেড: ১৬ হাজার টাকা থেকে বেড়ে ৩২ হাজার টাকা।
- ১১তম গ্রেড: ১২ হাজার ৫০০ টাকা থেকে দ্বিগুণ হয়ে ২৫ হাজার টাকা।
- ১২তম গ্রেড: ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা।
- ১৩তম গ্রেড: ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা।
- ১৪তম গ্রেড: ১০ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা।
- ১৫তম গ্রেড: ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২২ হাজার ৮০০ টাকা।
- ১৬তম গ্রেড: ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা।
- ১৭তম গ্রেড: ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা।
- ১৮তম গ্রেড: ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা।
- ১৯তম গ্রেড: ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা।
- ২০তম (সর্বনিম্ন) গ্রেড: ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা।
নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর হবে। তবে কর্মচারীরা শুরুতেই বর্ধিত বেতনের পুরো অংশ পাবেন না। গত জুলাই থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত নবম থেকে ওপরের গ্রেডের কর্মচারীরা মূল বেতনের ৪০ শতাংশ পাবেন। এ সময়ের মধ্যে ২০তম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মচারীরা পাবেন মূল বেতনের ৫০ শতাংশ।
kalprakash.com/IM