মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:১৫:৩৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮
শেয়ার: mail
পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে শাহজাহান (৫৪) নামে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চক কোয়ালীপাড়া এলাকায় বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। শাহজাহান ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে শাহজাহান ও রাসেদুল ইসলাম একসঙ্গে মুড়ি খান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে যান শাহজাহান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাসেদুল ইসলাম পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি শাহজাহানের পরিবারের সদস্যদের জানালে তারা জানান, রাত থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখেন তারা। পরে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জানতে পারেন, পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তার ধারণা, পুকুরটিতে গ্যাসের কারণে মাছ মারা যাওয়ায় মাছ ধরতে গিয়ে শাহজাহান পানিতে নেমেছিলেন। কোনো কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি।

নিহতের ছেলে আসিফ আলী বলেন, তার বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিষয়টি প্রথমে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন। তবে সকালে পুকুরপাড়ে তার শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তার মরদেহ দেখতে পান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পুকুরে ভাসছিল আনসার সদস্যের মরদেহ

বিস্তারিত কমেন্টে