সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫ আশ্বিন, ১৪৩৩ | ৮ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:৫৬:৩৩
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬
শেয়ার: mail
ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে নতুন সিদ্ধান্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা ব্যক্তিগত জীবনে নতুন পদক্ষেপ নিয়েছেন। এক বছর প্রেমের সম্পর্কের পর প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর জানিয়েছেন এই জুটি। ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা ভার্জিনিয়া ভিনিসিয়ুসের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দুজনের আঙুলেই একই ধরনের আংটি দেখা যায়। এর মধ্য দিয়ে তাদের সম্পর্ক যে নতুন ধাপে পা রাখছে, সেই ইঙ্গিতই দিয়েছেন তারা।

ভিনিসিয়ুসকে ঘিরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন ভার্জিনিয়া। তাকে সমর্থন দিতে মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যায় তাকে। ব্রাজিল ও স্পেনে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বেশ আলোচনা রয়েছে।

কানেকটিকাটে জন্ম নেওয়া ভার্জিনিয়া তিন বছর বয়সে ব্রাজিলে চলে যান। ১৬ বছর বয়সে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরিচিতি তৈরি করতে শুরু করেন তিনি। বর্তমানে ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা সাড়ে ৫ কোটির বেশি। কনটেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তিনি প্রসাধনী ব্যবসার সঙ্গেও যুক্ত।

এর আগে ব্রাজিলিয়ান গায়ক জে ফিলিপের সঙ্গে সম্পর্কে ছিলেন ভার্জিনিয়া। সেই সম্পর্কে তাদের তিন সন্তান রয়েছে। ২০২৫ সালের মে মাসে তাদের বিচ্ছেদ হয়। একই বছরের অক্টোবরে ভিনিসিয়ুসের সঙ্গে ভার্জিনিয়ার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। ধীরে ধীরে তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এবার বাগদানের ঘোষণা দিলেন দুজনেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভিনিসিয়ুস জুনিয়রের জীবনে নতুন সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে