বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে মোংলা থানাধীন মোংলা পোর্ট পৌরসভার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নোয়াখালীর সেনবাগ থানার বিষ্ণুপুর গ্রামের মৃত রহমতুল্লাহ ফোরম্যানের ছেলে কামাল হাওলাদার (৪০), মোংলা উপজেলার বৈদ্যমারী এলাকার আলী আকবর জমাদ্দারের ছেলে মো. নুর আলম জমাদ্দার (২২) এবং নীলফামারী সদর উপজেলার পশ্চিম পুকুরপাড়া এলাকার আইনুল হকের মেয়ে আঞ্জুমা আক্তার (২৫)। পুলিশ জানিয়েছে, আঞ্জুমা আক্তার বর্তমানে মোংলা পোর্ট পৌরসভার টিএ ফারুক স্কুলের পাশের এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১২০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
kalprakash.com/IM