মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩ | ১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৩:২৪
শিরোনাম
● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স ● এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় পরিবর্তন ● বাগাতিপাড়ায় তিন দিনের পুষ্টি প্রশিক্ষণ শুরু ● প্রবাসী তরুণীর সঙ্গে প্রতারণার অভিযোগ, শেরপুরে সংবাদ সম্মেলন ● অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, আবেদন শেষ ১১ নভেম্বর ● ১৩ দিন ধরে হাসপাতালে অভিনেত্রী কল্পনা ● সচিব পদমর্যাদা পেলেন তিন নারী কূটনীতিক ● আলিমে ভর্তির সময় বেঁধে দিল মাদ্রাসা বোর্ড ● দুর্গাপূজায় জাবিতে টানা ১০ দিনের ছুটি ● বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের আভাস, ৪ বিভাগে বৃষ্টির শঙ্কা ● ৩১ দেশের পাইলট-ক্রুর ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা, বিপাকে এয়ার ফ্রান্স

ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পেরিয়েছে। বুধবার বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে।

‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম করে। দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের পক্ষে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাব পাস হয়। এর আগে গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল।

প্রস্তাবিত আইনে রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে সহায়তাকারী ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ ছাড়া রাশিয়ার জ্বালানি আমদানি করা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, প্রতিনিধি পরিষদে জমা দেওয়া একটি সংশোধনীতে সম্ভাব্য শুল্কের আওতায় থাকা ১০টি দেশের নাম উল্লেখ করা হয়েছে। দেশগুলো হলো—ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তান।

তবে বিলটির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস। তাঁর দাবি, বিলটি প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দিচ্ছে, যার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকবে না।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, রাশিয়ার অপরিশোধিত তেল বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে। এ অবস্থায় রাশিয়ার জ্বালানি ক্রয়কারী দেশগুলোর ওপর চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে ওয়াশিংটনে ইউক্রেনপন্থি সংগঠনগুলোও আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়াচ্ছে। ‘ইউক্রেন অ্যাকশন সামিট’-এর মাধ্যমে কিয়েভকে অব্যাহত সমর্থনের পক্ষে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রচার চালানো হচ্ছে।

প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলে তা প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। তবে বৃহস্পতিবার থেকে প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, রয়টার্স

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভারতসহ ১০ দেশের ওপর ১০০% শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বিস্তারিত কমেন্টে