বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩ | ১০ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৩২:১৬
শিরোনাম
কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া কুবির নতুন প্রক্টর অধ্যাপক শাহাদাৎ হোসেন কুবির ফয়জুন্নেসা হলের নতুন প্রাধ্যক্ষ কামরুন নাহার জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার

মোঃ তামজিদ হোসেন রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি
মোঃ তামজিদ হোসেন রুবেল, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫
শেয়ার: mail
লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ওয়ার্ড বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া একটি গরু উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ লোকজন ওই নেতার বাড়ি ঘেরাও করে অবস্থান নিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গরুটি হেফাজতে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের গোয়ালঘরে গরুটি পাওয়া যায়। এর আগে গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে ভোলাকোট ইউনিয়নের পার্শ্ববর্তী নলচরা গ্রাম থেকে এক দিনমজুরের একটি গরু চুরি হয়। চুরির ঘটনার পর থেকেই গরুর মালিকের স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন এলাকায় সন্ধান চালিয়ে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দেলোয়ার হোসেনের গোয়ালঘরে চুরি হওয়া গরুটির সন্ধান পান বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন জড়ো হয়ে দেলোয়ার হোসেনের বাড়ি ঘেরাও করে অবস্থান নেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গরুটি নিজেদের হেফাজতে নেয়।

তবে গরুটি কীভাবে ওই নেতার গোয়ালঘরে পৌঁছাল এবং এর সঙ্গে দেলোয়ার হোসেনের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, পুলিশ গরুটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। গরুটি কীভাবে সেখানে গেল এবং এর সঙ্গে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে কারও জড়িত থাকার প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লক্ষ্মীপুরে বিএনপি নেতার গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার

বিস্তারিত কমেন্টে