মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৫:৫০
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০
শেয়ার: mail
আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আকাশি-সাদা জার্সিতে দেখা যাবে এই আর্জেন্টাইন কিংবদন্তিকে। বুয়েনস এইরেসের ৮৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঘরের মাঠের দর্শকদের সামনে মেসিকে আনুষ্ঠানিক ও মর্যাদাপূর্ণ বিদায় জানাতেই এ বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পরই জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান ৩৯ বছর বয়সী এই মহাতারকা। তবে বিদায়ী ম্যাচের জন্য আবারও জাতীয় দলের জার্সিতে ফিরছেন তিনি। কোচ লিওনেল স্কালোনির ঘোষিত ২৮ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। আসন্ন তিনটি প্রীতি ম্যাচের মধ্যে কেবল বেনিনের বিপক্ষেই মাঠে নামবেন মেসি।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে আন্তর্জাতিক ফিফা উইন্ডো। আর্জেন্টিনার এ আন্তর্জাতিক উইন্ডো শুরু হবে ৩০ সেপ্টেম্বর; সেদিন কর্দোবায় বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টালে বুরকিনা ফাসোর বিপক্ষে লড়বে আর্জেন্টিনা। তিন দিন পর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে মেসির ঐতিহাসিক বিদায়ী ম্যাচ।

এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, কোচ স্কালোনির সঙ্গে আলোচনা সাপেক্ষেই ৬ অক্টোবর মেসিকে প্রাপ্য সম্মান ও আনুষ্ঠানিক বিদায় জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকেই পরিবারসহ ম্যাচটি মাঠে বসে দেখার আমন্ত্রণ জানানো হবে। এ ম্যাচে মেসির সঙ্গে কাতার বিশ্বকাপজয়ী সতীর্থ জিওভানি লো সেলসো ও রদ্রিগো দে পলও স্কোয়াডে রয়েছেন।

বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে আর্জেন্টিনার জার্সিতে মেসির ক্যারিয়ারের ২০৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ। দেশের হয়ে এ পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫টি গোল করেছেন এলএমটেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন।

প্রীতি ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড: গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, হেরোনিমো রুলি। ডিফেন্ডার: আগুস্তিন গিয়াই, লেওনার্দো বালেরদি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, হুয়ান ফয়থ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা। মিডফিল্ডার: এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, মাতিয়াস সুলে, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেস্টিয়ানি। ফরোয়ার্ড: হোসে ম্যানুয়েল লোপেজ, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, লিওনেল মেসি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ ৬ অক্টোবর

বিস্তারিত কমেন্টে