মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০১:০৬
শিরোনাম
৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা ৬ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল অর্থসংকটে ইসরায়েল, পিছিয়ে গেল ১২ অ্যাপাচি হেলিকপ্টার সরবরাহ সৌদি আরবের ৩ শহরে জরুরি সতর্কতা জারি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি শাক-সবজির পুষ্টিগুণ কমে যায়? বসকে না জানিয়েই চাকরি ছাড়ছেন জাপানের কর্মীরা তাইজে হুথিদের অবস্থানে সৌদির অব্যাহত বিমান হামলা মার্কিন কূটনীতিকদের নামে ভুয়া প্রোফাইল, সতর্ক দূতাবাস ২০২৭ সালে কবে শুরু ঈদ, জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা সঞ্চয়পত্রের টাকা পাঠানোর আগে ব্যাংক হিসাব যাচাই করবে এভিএস সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা, বিশ্ববাজারে জ্বালানি সংকটের শঙ্কা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন

আবু সাঈদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আবু সাঈদ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ’ ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় উদ্বোধনী ফলক উন্মোচন ও ফিতা কেটে দৃষ্টিনন্দন এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন।

উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘যেকোনো শিক্ষার মূল ভিত্তি যদি মজবুত না হয়, তবে পরবর্তী অংশ কখনো টেকসই হতে পারে না। তাই আমরা একদম প্রাথমিক স্তর থেকেই শিক্ষার গুণগত মানের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের উন্নত শিক্ষার জন্য আগে ক্যাম্পাস ছেড়ে দূরে অবস্থান করতে হতো। এখন ক্যাম্পাসের ভেতরেই মানসম্মত শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় তারা বিশ্ববিদ্যালয়কে আরও নিবিড়ভাবে সেবা দিতে পারবেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে এই প্রতিষ্ঠানটি একটি মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’

উপাচার্য আরও উল্লেখ করেন, কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সন্তানরাই নন, স্থানীয় এলাকার সাধারণ বাসিন্দারাও তাদের সন্তানদের এখানে ভর্তির সমান সুযোগ পাবেন। অভিভাবকদের যাতে কষ্ট না হয়, সেই দিক বিবেচনায় নিয়েই অত্যন্ত সাশ্রয়ী বেতন কাঠামো নির্ধারণ করা হবে। পাশাপাশি পুরো প্রতিষ্ঠানটি একটি পূর্ণাঙ্গ নিরাপত্তা বলয়ে সুরক্ষিত থাকবে। স্কুলের পাঁচজন অবৈতনিক শিক্ষকের বিষয়ে তিনি জানান, তাদের নিয়মিত বেতন কাঠামোর আওতায় আনতে শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে এবং দ্রুত প্রতিষ্ঠানটি সরকারিকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন) সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় পাঁচতলা ভিত্তির ওপর নির্মিত এই আধুনিক ভবনের প্রতি তলায় রয়েছে ১১ হাজার ৫০০ বর্গফুট আয়তনের সুপরিসর স্থান।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত স্কুল অ্যান্ড কলেজ ভবনের শুভ উদ্বোধন

বিস্তারিত কমেন্টে